জীবনের কয়েকটি মুহূর্ত এত দুর্বিষহ হয়ে ওঠে কেন?

যখন আমরা কোন অভিষ্ঠ বস্তু বা ব্যক্তির উপর আশা রাখি এবং সেটি লাভ করার স্বপ্ন দেখি, কিন্তু কোন অপ্রাকৃত্য নিয়মে সেই আশানুরূপ ফল আমরা পাই না, তখন আমাদের মন সেই না পাওয়া বস্তু বা ব্যক্তির কথা চিন্তা করে শোক করতে থাকে, যার ফলে আমাদের চিত্ত বিষন্নতায় ভরে যায়! এখন আমাদের মন যা ভাবে সেই অনুরূপ প্রকৃতিও যেন সঞ্চালিত হয়! যেমন যদি আমরা কোন ভৌতিক সিনেমা দেখি তবে আমাদের মনও পারস্পরিক পরিবেশকে সেই অনুরূপ করে তোলে, যার ফলে যা কোনদিন ঘটেনি বা ঘটতে পারে না সেই অবাস্তবিক স্থিতির কথা ভেবে গায়ে কাঁটা দেয়, শরীরে শীতল শিহরণ জেগে উঠে! আবার আমরা যখন কোনো, কামাবেগের সাথে সম্পর্কিত চলচ্চিত্র(sexual content) দেখি, ঘটে চলা সেই দৃশ্যনুরূপ আমাদের মনে স্থান পায়। এবং বিভিন্ন যৌন লক্ষণগুলি শরীরে ফুটে ওঠে! শরীর উত্তপ্ত হয়ে ওঠে!তাই আমাদের উচিত সংকীর্ণ এই জীবনে সদা সর্বদা শুভ চিন্তন করা ও কেবল শ্রেষ্ঠ কাজেই যোগ দেওয়া, যাতে করে সেই ভালো গুণগুলিও আমাদের জীবনে স্থান করে নেয় এবং আমরা সর্বদা পরমানন্দে বিচরণ করতে পারি!always keep smile but independently🙂

Leave a comment